মাস্ক পরতে বলায় নারী যাত্রীর হাতে মার খেলেন উবার চালক

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৪:২৬

করোনা থেকে বাঁচতে প্রাথমিক রক্ষাকবচ হচ্ছে মাস্ক। মহামারী শুরু হওয়ার পর পৃথিবীর সব দেশেই পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এরমধ্যেই যাত্রীকে মাস্ক পরার কথা বলে নিগ্রহের মুখে পড়েছেন এক উবার চালক, গালি শোনার সঙ্গে সঙ্গে রীতিমতো মারও খেয়েছেন তিনি। শুক্রবার (১২ মার্চ) ঘটনাটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

সানফ্রান্সিসকোয় এক নেপালি উবার চালক শুভঙ্কর খড়কার সঙ্গে এই ঘটনা ঘটে। শহরের বে-ভিউ এলাকা থেকে তিন নারীকে গাড়িতে তোলেন শুভঙ্কর। এক নারীর মুখে ছিল না মাস্ক। তাকে মাস্ক পরতে অনুরোধ করেন তিনি। এরপরই  শুরু হয় অসভ্য আচরণ। চালকের মুখ থেকে মাস্ক টেনে খুলে নেওয়া হয়। এরপর তাদের গাড়ি থেকে নেমে যেতে বলেন নেপালের ওই যুবক। এতে আরও খেপে যায় ওই তিন নারী। তারা নেমে গাড়ির গায়ে পেপার স্প্রে ছড়িয়ে দাগ লাগিয়ে দেন। 

গাড়ির ভেতরের অসভ্য আচরণের ভিডিও টুইটারে প্রথম আপলোড করেছিলেন স্থানীয় সংবাদকর্মী ডিয়ন লিম। ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে উবার কর্তৃপক্ষের। প্রথমে গাড়ি সারানোর খরচ বাবদ মাত্র ২০ ডলার দেওয়া হলেও পরে ১২০ ডলার দেওয়া হয়।  উবার জানিয়েছে, মূল দোষী নারীটি আর উবার পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

ইত্তেফাক/এসএ