মাধ্যমিক পর্যায়ের রসায়ন

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:৩০

জ্যোতিষ চন্দ্র রায়, শিক্ষক

তালুক শাখাতি উচ্চবিদ্যালয়

লালমনিরহাট।

 

১৮. মোমে আগুন জ্বালালে এর গলন হয়- এটি কোন ধরনের পরিবর্তন?

ক) ভৌত    খ) রাসায়নিক

গ) জৈবিক   ঘ) স্থায়ী

সঠিকউত্তর:(ক)

১৯. ‘গাড়ির পেট্রোল দিয়ে চলা’ কোন ধরনের পরিবর্তন?

ক) ভৌত পরিবর্তন

খ) রাসায়নিক পরিবর্তন

গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন

ঘ) মিশ্র পরিবর্তন

সঠিক উত্তর:(গ)

২০. কোন চিহ্নকে ট্রি ফয়েল বলা হয়?

ক) বিস্ফোরিত বোমা খ) আগুনের শিখা

গ) বিপজ্জনক  ঘ) তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন

সঠিকউত্তর:(ঘ)

২১. পরিবেশ লেবেলকৃত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য-

i. এরা বিশেষ করে জলজ জীবের জন্য ক্ষতিকর

ii. এগুলো নদী-নালার পানিতে মিশতে  দেয়া বাঞ্ছনীয় নয়

iii. এদের ব্যবহারের পর মিশ্রণের সংগ্রহ ও পরিশোধন আবশ্যক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii,ও iii

সঠিক উত্তর:(ঘ)

২২. ‘বিস্ফোরিত বোমা’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থ-

i. অস্থিত

ii. নিজে নিজেই বিক্রিয়া করে

iii. ক্যান্সার সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

ক) i          খ) i ও ii

গ) ii ও iii  ঘ) i, ii ও iii

সঠিক উত্তর:(খ)

২৩. টেক্সটাইল-ফেব্রিকস শিল্পে বিভিন্ন উপাদানের সমন্বয়ে পোশাক তৈরি করা করা হয়।

ক) কৃত্রিম তন্তু              খ) প্রাকৃতিক তন্তু

গ) ধাতব তন্তু               ঘ) রঞ্জক পদার্থ

সঠিক উত্তর:(গ)

২৪. প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি?

ক) মিথেন   খ) ইথেন

গ) প্রোপেন ঘ) বিউটেন

সঠিকউত্তর:(ক)

২৫. পেট্রোলের দহনে কোনটি উত্পন্ন হয়?

ক) বিদ্যুত্   খ) শক্তি

গ) হাইড্রোজেন            ঘ) অক্সিজেন

সঠিকউত্তর:(খ)

২৬. কাঠের প্রধান রাসায়নিক উপাদান  কোনটি?

ক) সেলুলোজ              খ) স্টার্চ

গ) হাইড্রোকার্বন           ঘ) হাইড্রোজেন

সঠিকউত্তর:(ক)

২৭. কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে?

ক) দাহ্য পদার্থ             খ) বিস্ফোরক পদার্থ

গ) তেজস্ক্রিয় পদার্থ      ঘ) জারক পদার্থ

সঠিক উত্তর:(গ)

২৮. জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু  কোনটি?

ক) চর্বি       খ) সেলুলোজ

গ) প্রোটিন ঘ) শ্বেতসার

সঠিক উত্তর:(গ)

২৯. পানীয় জলের উপাদানগুলো কী কী?

ক) হাইড্রোজেন ও কার্বন

খ) হাইড্রোজেন ও নাইট্রোজেন

গ) হাইড্রোজেন, অক্সিজেন ও খনিজলবণ

ঘ) অক্সিজেন, নাইট্রোজেন ও খনিজ লবণ

সঠিক উত্তর:(গ)

৩০. পুরাতন  লোহার উপর লালচে বাদামী বর্ণের আবরণ হলো-

i. মরিচা   ii. কার্বন

iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii,ও iii

সঠিক উত্তর:(খ)

৩১. ‘পরিবশে’ সাংকেতিক চিহ্ন সংবলিত পদার্থের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক) পদার্থটি জারক  খ) পদার্থটি দাহ্য

গ) এটি মানবদেহকে বিকলাঙ্গ করে

ঘ) এটি জলজ জীবের জন্য ক্ষতিকর

সঠিকউত্তর:(ঘ)

৩২. ‘বিপজ্জনক’ সাংকেতিক চিহ্ন দ্বারা  কোনটি বোঝায়?

ক) বিস্ফোরক দ্রব্য

খ) মারাত্মক বিষাক্ত পদার্থ

গ) জারক পদার্থ ঘ) তেজস্ক্রিয় পদার্থ

সঠিকউত্তর:(খ)

৩৩. অন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে-

i.তত্ত্বীয় জ্ঞানার্জনের রসায়ন গণিতের উপর নির্ভরশীল

ii. পেট্রোলিয়ামের উত্পত্তি রসায়নের সাহায্যে করা সম্ভব

iii. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসের চিহ্নিতকরণ বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii,ও iii

সঠিক উত্তর:(ঘ)