বড়াইগ্রামে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২১:৫৪

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রাম উপজেলার রয়না ভরট গ্রামে লুিচ গাছ থেকে পড়ে হাবিবুর রহমান গাইন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। নিহত হাবিবুর রহমান রয়না ভরট গ্রামের মৃত লহর উদ্দিন গাইনের ছেলে। বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম জানান, শুক্রবার ওষুধ স্প্রে করার জন্য হাবিবুর রহমান বাড়িসংলগ্ন একটি বড় লিচু গাছে উঠেন। এক পর্যায়ে গাছের উঁচু ডাল ভেঙে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত বড়াইগ্রাম হাসপাতালে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।