শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত চার লেখককে সম্মাননা

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:৪৬

শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত চার লেখককে শ্রীমঙ্গলে সম্মাননা প্রদান করা হয় গত ১২ মার্চ শুক্রবার। এসকেডি আমার বাড়ির আয়োজনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সম্মাননাপ্রাপ্ত চার লেখক হলেন সুকুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও রহীম শাহ। অসুস্থতার কারণে সুকুমার বড়ুয়া আসতে না পারায় তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক উত্পলকান্তি বড়ুয়া। দুদিন ব্যাপী এই সম্মাননা অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়। দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল সাড়ে ৩টায়। শেষ হয় রাত ১০টায়।