সেই ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২৩:০৪

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে নিরস্ত্র অবস্থায় পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। করোনার ঝুঁকি উপেক্ষা করে লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু করে, যা ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। এই মৃত্যুর ঘটনায় তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে যে মামলা করেছিল তারা তার ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৭০ লাখ ডলার পাচ্ছে।