কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় বন্দুকযুদ্ধে ‘সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে ক্যানালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওরফে হুব্বা (৫০) শহরের মিলপাড়া এলাকার সিরাজ মালিথার ছেলে। ঘটনাস্থল থেকে ৮০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুইটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, মাদক কেনাবেচার খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে হাবিবুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
