বিনোদন রিপোর্ট
নানা কারণেই আলোচিত থাকেন চিত্রনায়িকা বুবলী। তবে শাকিববিহীন অন্য হিরোদের সঙ্গে তার নিয়মিত ছবিতে অভিনয়ের গল্পে বুবলী এখন নতুনভাবে আলোচনায়। এর ভেতরে কোনো এক আততায়ীর ঘটনাও ঘটেছে জীবনে ! যাকে নিয়ে থানায় জিডিও করেছেন। এত ঘটনাবহুল সময়ে সেরা অভিনেত্রী হিসেবে আরো একটি স্বীকৃতি পেলেন তিনি। সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড আয়োজিত এই অনুষ্ঠানের একটি মূহূর্তে (বা থেকে) আয়োজক মডেল কোরিওগ্রাফার পিয়াল হোসেন, চিত্রনায়িকা বুবলী, চিত্রনায়িকা নিপুণ, সাংবাদিক দেওয়ান হাবিবুর রহমান, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ও টেলিপ্রেসের কর্ণধার কবি রাজু আলীম।
