রেডফোর্ড ক্যান্সারে আক্রান্ত

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:০৮

স্বাস্থ্যগত কারণে শেষ মুহূর্তে বাংলাদেশ সফর বাতিল করেছেন এইচপির প্রধান কোচ টবি রেডফোর্ড। স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের চিকিৎসকরা ভ্রমণ করার জন্য ছাড়পত্র দেননি টবিকে। বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, চিকিৎসা নিয়ে এরই মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এইচপি কোচ।

শিগগিরই কাজে যোগ দেয়ার ব্যাপারে আশাবাদী তিনি। গত বছর শ্রীলংকা সফর সামনে রেখে বছরে ১০০ দিন কাজের শর্তে তাকে নিয়োগ দেয় বিসিবি। কোয়ারেন্টাইন জটিলতা দেখা দেয়ায় জাতীয় দল এবং এইচপির সফর বাতিল হওয়ায় টবি বিসিবি প্রেসিডেন্টস কাপে কাজে যোগ দেন। একদিনের ক্রিকেটের টুর্নামেন্টটি শেষ হলে এইচপির ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প পরিচালনা করে দেশে ফেরে গেছেন টবি।

ইত্তেফাক/এসআই