কিশোরগঞ্জে ইউসুফ মনির (৪৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রথখলা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মনিরের ভাই ওয়ার্ড কাউন্সিলর ইয়াকুব সুমন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শহরের রথখলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে এক দল যুবক ইউসুফ মনিরের ওপর হামলা করে। এ সময় তার ছোটভাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। আহত দুজনকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মনির মারা যান।
আরো পড়ুন : বিনামূল্যে গাঁজা দিচ্ছে মার্কিন সংস্থা
কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ইত্তেফাক/ইউবি
