কমলগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৭

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জ উপজেলায় শনিবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে রানা মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার আলেপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে। কমলগঞ্জ পৌর কাউন্সিলর ছাদ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, বিষটি এখনো কেউ থানায় জানায়নি।