মহাকবি কায়কোবাদের ওপর লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০০:৩০

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদের জীবনীর ওপর রচিত অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খানের দুই শতাব্দীর সাক্ষী গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ড. মোহাম্মদ আলমাস আলী খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, দোহার-নবাবগঞ্জ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র মণ্ডল, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হকসহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।