গবাদি পশুদের নাম অনুসারে নাম রাখে যে জাতি

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:৫১

ভারতীয় উপমহাদেশে অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে। যাদের ভাষা, সংস্কৃতি কোনও কিছুর সঙ্গেই মিল নেই ভারতের। এ যেন আলোর নিচে আঁধার। গরুকে ঈশ্বর রূপে পূজা করে এই জাতি। এমনকি নিজেদের নামও তারা রাখে গবাদি পশুদের নাম অনুসারে। এই জাতির নাম ডিংকা। এদের বাস নীল নদের তীরবর্তী অঞ্চলে। পশুচারণ ছাড়া এদের আর কোনও কাজ নেই।

পোষা গরুর বাঁট থেকে সরাসরি দুধ পান করছে মুয়োজ্যাং জাতির একজন

তবে এরা নিজেদের পরিচয় দেয় অন্য নামে তা হলো মুয়োজ্যাং। এরা একপ্রকার যাযাবর প্রকৃতির। ডিসেম্বর থেকে প্রায় এপ্রিল মাস পর্যন্ত নিজেদের বসতি ছেড়ে পশুদের জন্যে পর্যাপ্ত খাদ্যের সন্ধানে প্রতিবছর নীলনদের তীরবর্তী অংশে চলে যায় তারা। আবার বর্ষাকালে পার্বত্য জায়গায় তাদের নিজস্ব বাসগৃহে ফিরে আসে। এই জন্যে এদেরকে বলা হয় প্যাস্টোলর।

এই আদিবাসীর অন্তর্গত বৃদ্ধ থেকে ছোট শিশুরা তাদের পোষা গরুর বাঁট থেকে সরাসরি দুধ পান করে থাকে। আবার গরুর মূত্র দিয়ে আপাদমস্তক গোসলও করে তারা। এটাকে তারা খুবই পবিত্র বলে মনে করে। শুধু তাই না, গরুর গোবর পোড়ানো ছাই গায়ে মেখে ঘুরে বেড়ায়। এদের ধারণা এতে গায়ে মশা বসবে না। ছোটবেলায় যে নামকরণ করা হয় বয়ঃসন্ধির পর সেই নাম পাল্টে নাম রাখে গবাদি পশু বা সেই পুরুষ ও নারীর চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে।

ইত্তেফাক/এএইচপি