উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’তে
রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে ১২ মার্চ শুরু হয় দুদিনব্যাপী ‘এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো-২০২১’ শীর্ষক অনুষ্ঠান। প্রথমদিন মূল অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সেইসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি যোগ দেন অনুষ্ঠানে। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে উইমেন লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক, কে এস গ্রুপের সিইও নুসরাত চৌধুরী, উইম্যান ক্যানের ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন নাম্রাতা খান, ডিজিটাইকনের ডিরেক্টর নাবিলা করিম, এম এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মজুমদার, কো-ফাউন্ডার, ঢাকা টকিজ এবং জাজ মাল্টিমিডিয়ার কনসালটেন্ট রমিম রায়হান উপস্থিত ছিলেন। প্রথমদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি সৈয়দা সায়েরা মহসিন, ওরাকল কর্পোরেশনের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা, টিভি ব্যক্তিত্ব শর্মিলী আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন— করপোরেট প্রফেশনাল ক্যাটাগরিতে পারিশা শামিম; কন্ট্রিবিউশন ইন এডুকেশনে মানজুমা মজুমদার; ওয়েডিং ইভেন্ট প্ল্যানারে রাবেয়া রহমান লাকী; ইভেন্ট অর্গানাইজার হিসেবে পারশা ফাতেমা নবী ইসমাইল; বেকার ক্যাটাগরিতে শাহিন আকতার; মেকআপ আর্টিস্ট হিসেবে মারিয়া মৃত্তিক; ফ্যাশন ডিজাইনারে মৌসুমী কবির; মডেস্ট ক্লোথিংয়ে নুসরাত চৌধুরী; ফটোগ্রাফার ক্যাটাগরিতে ইসরাত আমিন; রেস্টুরেন্টার ক্যাটাগরিতে শারমিন শাহেদ; কন্ট্রিবিউশন ইন উইমেন ইমপাওয়ারমেন্ট ক্যাটাগরিতে নাম্রাতা খান; পাইওনির ইন হারবাল প্রোডাক্ট ক্যাটাগরিতে তানিয়া হক শর্মী; জুয়েলারি ডিজাইনার হিসেবে তাসনিম নাজ; বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজিতে মনজুরী মল্লিক; কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রিতে তানিয়া ওয়াহাব; ইনফ্লুয়েন্সার হিসেবে উম্মে সুমাইয়া এবং পাইওনির ইন ব্রাইডাল কনসালটেন্সি ক্যাটাগরিতে সিলভি মাহমুদ। এই আয়োজনে জমকালো ফ্যাশন শোতে মডেলরা বিভিন্ন ডিজাইনের পোশাকে ক্যাটওয়াক করেছেন।
