দুই জনের মৃত্যুদণ্ড ১৩ জনের যাবজ্জীবন

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৬

কিশোরগঞ্জে হত্যা মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলামকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও নারীসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম সোমবার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইফুল ইসলাম ও গোলাপ। মামলার বিবরণে প্রকাশ, কৃষক তাজুল ইসলামের সঙ্গে আসামিদের জমিজমা সংক্রান্তে পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১১ সালের ১ জানুয়ারি বিকালে তাজুল ইসলাম ও অন্যরা সিদলখালের উত্তর পার্শ্বে মরিচ ক্ষেতে হালচাষ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও বেশ কয়েক জন আহত হন। এ ব্যাপারে নিহতের মেয়ে মালা বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন।