পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে পাইলিংয়ের ব্লকের কাজ চলাকালে ব্লক ওঠানো গাড়ি বাঁচাতে গিয়ে চপল হাওলাদার (২২) নামে এক ড্রাইভার নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নদমুলা ইউনিয়নের চরখালী এলাকায় এ ঘটনা ঘটে।
চপলের সহকর্মীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কচাঁ নদীর তীর থেকে একটি ব্লক টানা ট্রাকে ব্লক নিয়ে নদীতে থাকা জেটিতে রেখে গাড়িটি পুনরায় তীরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জেটি লাগোয়া কচাঁ ট্রাকসহ ড্রাইভার চপল নদীতে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ভাণ্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা লাশের সন্ধান পায়।
আরো পড়ুন: প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঘটনাস্থলে থাকা ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ডুবুরি দল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে বেলা ২ টার দিকে নিখোঁজ ড্রাইভার চপলের লাশ উদ্ধার করা হয়। লাশটি ট্রাকের নিচে চাপা পড়ে ছিলো। ট্রাকটি উদ্ধার কাজ চলছে।
ইত্তেফাক/বিএএফ
