সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৮

রয়টার্স ও আলজাজিরা

সৌদি আরবের একটি বিমানবন্দর এবং বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। অপরদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা একটি বিস্ফোরক ড্রোনের হামলা প্রতিহত করেছে।

হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহইয়া সারিয়া বলেন, খামিস মুশাইত শহরে আবহা বিমানবন্দর এবং কিং খালিদ বিমানঘাঁটিতে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। রিয়াদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে হামলা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে সৌদি জোট বলছে, তারা সোমবার সকালে খামিস মুশাইত লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে। গত কয়েক মাসে ইয়েমেন থেকে সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে গেছে।