কোহলিদের জরিমানা

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:১৫

গত রবিবার আহমেদাবাদে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ জেতার পর এবার শুনতে হলো শাস্তির খবর বিরাট কোহলিদের। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা করা হয়েছে ভারতকে। নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় দল এক ওভার পিছিয়ে ছিল। তাই নিয়ম অনুযায়ী এই শাস্তি আরোপ করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। কোহলি তার এবং দলের ওপর আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আবার মাঠে নামবে কোহলিরা।