বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। আগুনে ওই মার্কেটের অপর ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা, পুলিশ প্রশাসন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ক্ষতির তালিকা নিরুপন করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে আরও ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে গৌরনদী, বরিশাল ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই দোকানগুলো চোখের সামনে পুড়ে যায়। আগুন লাগার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বৈদ্যুতিক সঞ্চালন লাইন বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন: একই অ্যাপে আসছে ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ
উপেজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, শুক্রবার সকালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপন করা হয়েছে। তাতে ক্ষতির পরিমান ১কোটি ৫৬লাখ ৫০ হাজার টাকা। ক্ষতির তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সরকারি সহযোগীতার আওতায় আসবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
