মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির সহধর্মিণী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের মাতা শহিদ আরজু মনি সেরনিয়াবাতের ৭৫তম জন্মদিন গতকাল সোমবার নানা আয়োজনে পালিত হয়েছে। সকালে শহিদ আরজু মনি সেরনিয়াবাতের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ, পরে তার আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় যুবলীগের উদ্যোগে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি প্রমুখ।
এছাড়া ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে বাদ আসর হযরত শাহআলী বোগদাদী (রহ.) মাজার মসজিদ, একই সময় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে হাইকোর্ট মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
