গোপালপুরে ট্রাকটর খাদে পড়ে চালক নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:২১

টাঙ্গাইলের গোপালপুরে ইট ভাঙ্গানোর মেশিন সংযুক্ত একটি ট্রাকটর খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তিনি পৌরশহরের সুন্দর গ্রামের ইনসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোপালপুর থেকে গাড়িটি হেমনগর যাওয়ার পথে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ বাড়ি নিয়ে যান।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৯০ রানে হারালো টিম ইন্ডিয়া

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/কেকে