কুড়িগ্রামে সন্ত্রাসী হামলায় কলেজশিক্ষকের এক হাত এক পা প্রায় বিচ্ছিন্ন

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:২৪

কুড়িগ্রামে কলেজশিক্ষক জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়ে এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় মিন্টুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ও জেলা শহরের শহিদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ছেলে।