দুদকের সাবেক চেয়ারম্যানের দেওয়া দায়মুক্তির তালিকা চেয়েছে হাইকোর্ট

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:০৫

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের অবসরে যাওয়ার আগের পাঁচ মাসে দুর্নীতির বিরুদ্ধে পরিচালিত অনুসন্ধান কার্যক্রম থেকে কত জনকে দায়মুক্তি দেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ১১ এপ্রিলের মধ্যে এই তালিকা আদালতে দাখিল করতে দুদকের বর্তমান চেয়ারম্যানকে বলা হয়েছে।

মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত এই আদেশ দেন।