বাংলাদেশ যেভাবে দ্রুত গতিতে উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে তাতে করে অনুপ্রবেশ বন্ধ করতে খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে হবে।
বুধবার (১৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে থার্মেক্স গ্রুপের অর্থায়নে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিবছর মার্চ মাস আসলেই পাকিস্তানরা বাঙ্গালী ও বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করে যেকোনো বাঙ্গালীর নিকট তাদের ছিয়ানব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করতে হলো। পাকিস্তানের মাথাপিছু আয়ের থেকে বাংলাদেশের মাথাপিছু আয় এখন দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক কয়েকটা গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে তাদের থেকে আমরা অনেকাংশে এগিয়ে আছি। শুধু তাই নয় ভারতের থেকেও আমরা অনেকাংশে এগিয়ে। আজ যে কারণে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কাঁটা তারের বেড়া দিচ্ছে ঠিক সে কারণেই খুব দ্রুত বাংলাদেশকে কাঁটাতারের বেড়া দিতে হবে।
ইত্তেফাক/এমএএম
