ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন আরও দুজন ক্রেতা। তারা হলেন রাজধানীর ‘সফল নারী’ নামে একটি ভোকেশনাল প্রতিষ্ঠানের প্রধান ফারহানা আক্তার এবং চট্টগ্রামের শিক্ষার্থী আব্দুর রউফ জীবন।
এর আগে ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন চাঁদপুরের ফ্রিল্যান্সার নাজমুল হাসান ও খাগড়াছড়ির ট্রাকচালক মহেন হোসেন। এছাড়াও ৫০ শতাংশসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা।
উল্লেখ্য, নতুন বছর উপলক্ষে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।
ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা eplaza.waltonbd.com থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। মডেলভেদে ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।
