মো. আব্দুল কুদ্দুস
চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
সুপ্রিয় পরীক্ষার্থী , কিছুদিন পরই তোমাদের পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এ সময়টা শুধু রিভিশনের । নতুন করে কিছু পড়তে যাওয়া ঠিক হবে না। নিজেকে সুস্থ রাখতে সচেষ্ট থাকবে। টেনশন করবে না। অভিভাবকদের বলবো নিজের সন্তানদের সর্বদা মানসিক সাপোর্ট দিয়ে যাবেন। পরীক্ষা হলের সকল নিয়ম-কানুন মেনে চলবে। প্রবেশ পত্রের পেছনে পরীক্ষার সকল নিয়ম-কানুন লেখা থাকে তা মনোযোগ দিয়ে পড়বে। পরীক্ষার হলে রেজিস্ট্রেশন, বিষয় কোড সংক্রান্ত কোনো সমস্যা হলে দায়িত্বরত শিক্ষকের সহায়তা নেবে। বেশী রাত জেগো না বেশি চাপ নিও না নিয়মিত খাওয়া দাওয়া করো। কারণ মস্তিষ্কের কোষ চিন্তা জোগায় কিন্তু বেশি চাপ মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত করে। পরীক্ষাকালীন সময়টা ব্যবহারের জন্য একটা রুটিন করে ফেলতে পারো। হলে যাওয়ার সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে নিতে ভুলো না।
