স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সংস্থার কার্যালয়ে কেক কেটে শুরু করা হয় বিভিন্ন কর্মসূচির এবং আলোচনাসভার। সংগঠনের সহসভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান নেতার কর্মময় জীবনের ওপর আলোচনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর প্রমুখ।
