স্পোর্টস ডেস্ক
গতকাল বুধবার আবুধাবিতে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। আফগানিস্তানের করা ১৯৮ রানের জবাবে জিম্বাবুয়ে থেমেছে ১৫০ রানে। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা গুরবাজ করেছেন ৪৫ বলে ৮৭ রান। তাই ম্যাচ সেরা হলেন—রহমতুল্লাহ গুরবাজ। বল হাতে বরাবরের মতোই নিজের কাজটা করেছেন রশিদ। ৪ ওভার বল করে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
রহমতুল্লাহ গুরবাজ, করিম জানাত মিলে শুরুতেই তুললেন ঝড়। করিম থামলেও গুরবাজ ছিলেন বিস্ফোরক। সঙ্গে অধিনায়ক আসগর আফগানও একই রূপ ধারণ করায় অসহায় অবস্থা হয়ে যায় জিম্বাবুয়ের বোলারদের। আফগানিস্তান পৌঁছে যায় ২০০র কিনারে। রশিদ খানদের সামলে যার জবাব দেওয়ার অবস্থায় ছিল না জিম্বাবুয়ের।
