কালিভিটা ব্রিজটি এখন মরণফাঁদ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২০

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটের আদ্রা-মানিকমুড়া সড়কের ঘোড়াময়দান পশ্চিমপাড়া কালিভিটা ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় দুই বছর আগে ব্রিজটির পাটাতন ভেঙে গেলে ঐ স্থানে স্টিলের পাত বসিয়ে যোগাযোগ চালু রাখা হয়। বর্তমানে ঐ পাটাতনের অধিকাংশ স্থান ধ্বসে পড়ায় বন্ধ রয়েছে জনসাধারণের চলাচল। স্থানীয় কলেজ শিক্ষার্থী সায়েম আহমেদ জানান, স্টিলের পাত বসিয়ে ব্রিজটি যাতায়াতের উপযোগী করা হলেও বর্তমানে ব্রিজটি আরো ভেঙে পড়ছে। ফলে বর্তমানে চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এবিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল্লা আল মামুন বলেন, ব্রিজটি নির্মাণের জন্য অনুমোদন পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু হবে।