মান্দায় মশার উপদ্রব বেড়েছে

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৫

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

প্রায় মাসখানেক ধরেই মান্দা উপজেলা জুড়ে বেড়েছে মশার উপদ্রব। ভারতী রানি, আদরী, আকলিমাসহ একাধিক গৃহিণী জানান, আগে বৃষ্টি হলে মশার উপদ্রব বাড়ত। আর এখন বর্ষা শুরুর আগেই মশার উপদ্রব বাড়তে শুরু করেছে। সকাল-সন্ধ্যা বলে কোনো কথা নেই, সব সময়ই মশার উপদ্রব থাকে। কোনো কিছুতেই কমছে না মশা। এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম জানান, অল্প কয়েক দিনের মধ্যেই উপজেলা জুড়ে শুরু হবে মশক নিধন কার্যক্রম। এছাড়া উপজেলার আনাচেকানাচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিষ্কার পরিচ্ছন্নতার পরেই লার্ভিসাইড স্প্রে করা হবে মেশিন দিয়ে।