নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কচি কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার মধুমাছি কচি কাঁচার মেলার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা মেলার পরিচালক জেলা চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় ইব্রাহিম খালেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রবীণ শিক্ষাবিদ সায়েদুর রহমান, মেলার উপদেষ্টা ও জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল এবং মেলার সংগঠক এ টি এম এ রাজ্জাক। এর আগে খোন্দকার ইব্রাহিম খালেদের জীবনী পাঠ করেন মেলার উপদেষ্টা সাবেক ব্যাংকার সানাওয়ার হোসেন ভুঁইয়া।
