পিএসসিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:৩৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার অনুষ্ঠানের শুরুতে কমিশন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর লাল-সবুজ বেলুন উড়িয়ে দিবসটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। কমিশনের সচিব মোছা. আছিয়া খাতুন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।