বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে বিজিএমইএর খাদ্য বিতরণ

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০১:৫৪

জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজিএমইএর উদ্যোগে বুধবার (১৭ মার্চ) ঢাকা মহানগরের ১২টি এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতিমখানাগুলো হলো, ভাষানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, দারুস সালাম হোসাইনিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম, বাইতুল মোশাররফ এতিমখানা ও মাদ্রাসা, জামিয়া আরাবিয়া আস্রাফিয়া এতিমখানা ও মাদ্রাসা, দারুল উলুম নুরবাগ এতিমখানা ও মাদ্রাসা, আজিমপুর শিশু নিবাস, দারুর রাসাদ মাদ্রাসা, উলুদাহা সুলতানিয়া কওমি মাদ্রাসা, ফয়জুল উলুম এতিমখানা ও দারুস সালাম মহিলা মাদ্রাসা। এসময় এতিমখানাগুলোতে বিজিএমইএর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাটারাস্থ দারুস সালাম হোসাইনিয়া মাদ্রাসায় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি জনাব ফয়সাল সামাদ, সহ সভাপতি (অর্থ) জনাব এম.এ. রহিম (ফিরোজ) ও পরিচালক এনামূল হক খান (বাবলু) এতিমদের সঙ্গে দিনের অনেকটা সময় অতিবাহিত করেন ও তাদেরকে নিয়ে এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এতিমদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বিজিএমইএর নেতৃবৃন্দ এতিমদেরকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য গড়ে উঠার আহবান জানান।

ইত্তেফাক/এমআর