ঢামেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:৪৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতর সংখ্যা চারে দাঁড়ালো। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে মোমেনা (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়।  

আবাসিক সার্জন আরিফুল ইসলাম নবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ রোগী হচ্ছেন- সেলিম (৫২), মনিরুল ইসলাম (৫০), রেখা (৩৫), এনামুল হক (৬৫), খন্দকার আব্দুর রশিদ (৬০), শাহিন আলম (৩২), সাহিদা(৫০), শহিদুল ইসলাম (৫৬), নজরুল ইসলাম (৬০)।

এর আগে বুধবার (১৭ মার্চ) সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


ইত্তেফাক/এসজেড