১৯ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ৫ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। পাবলিক ইমেজ বাড়তে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কেনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।
