ধরেছে মনে হাতছানি দেয়া সুদূর আবছা ছায়াগুলো
ওখানে আমিত্বের প্রবাহে সেঁটে থাকে শব্দ ও নিঃশব্দ
কী কথা ঘনায় মুড়ে থাকা রোদ মেঘ বাতাসে
সে ভাষা অচেনা না কামনা অনুস্বর শুনি
অতি চেনা করে ফেলে ব্যেপে যাওয়া জন্মস্বর চিরে
তাকে মহিম করে নিলে, মনে হয়
এ ভূগোল মগ্ন কাঙাল ভালোবাসা-ভালোবাসা
এতটা অভাব বলে হয়েছ তুমি বড়ো বেশি করুণ
যত কঠিন কেন আজ গলে যায় মায়া এলে
প্রীতিপদ ছায়া
মরেছে জীবন খসেছে সময় ঝরেছে সহায়
আছে কিছু কিছু নিবন্ধ
পেয়েছে পঙিক্তখানি কালের খেয়ায় মানবিক আলো
