সিরাজগঞ্জের বাজারে উঠেছে তরমুজ

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২০

গ্রীষ্মের শুরুতেই সিরাজগঞ্জের বাজারগুলোতে আসতে শুরু করেছে তরমুজ। এর চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। ব্যবসায়ীরা জানায়, বর্তমানে সিরাজগঞ্জে টাইগার ও বাংলালিংক জাতের তরমুজ বিক্রি হচ্ছে। এসব তরমুজ বগুড়া, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সিরাজগঞ্জে আসছে। বর্তমানে দাম বেশি হলেও আমদানি বাড়ছে দাম কমে যাবে। তরমুজ ব্যবসায়ী আনছার আলী জানান, কয়েক দিন আগে ১০ মণ তরমুজ এনেছিলাম, বিক্রি প্রায় শেষ। ক্রেতা আকলিমা বেগম জানান, বছরের প্রথম ফল তরমুজ বাজারে এসেছে তাই কিনছি। দাম একটু বেশি। তবুও ছেলেমেয়ের আবদারের কারণে কিনছি।