ভাণ্ডারিয়া (পিরোজপুর) :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল মার্কার প্রার্থীদের মধ্যে ধাওয়া ইউনিয়নের ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউনিয়নের মো. মজিবুর রহমান চৌধুরী, নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার এবং ভিটাবাড়ীয়া ইউনিয়ন থেকে মো. মতিউর রহমান বুলবুলসহ প্রার্থীরা স্ব স্ব প্রস্তাব এবং সমর্থনকারীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং সহকারী রিটার্নিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফার কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম-আহ্বায়ক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ আলী আকন, মো. শাহজাহান তালুকদার উপস্থিত ছিলেন —ইত্তেফাক
