মির্জাপুরে পাঁচ পথচারীকে জরিমানা

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২১

মির্জাপুরে করোনা ভাইরাস প্রতিরোধে নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়নে বৃহস্পতিবার পাঁচ জন পথচারীকে ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন জানান, তাদের এ অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করে শুধু জরিমানা নয় প্রয়োজনে জেল দেওয়া হবে।