বিজয়নগর থানাপুলিশ ১৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোস্তাক আহমেদ ফয়সালকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলার পাইকপাড়া গ্রামের হোসেন আহমেদের ছেলে। এ সময় তার সহযোগী সাগর, শাকিল, শামিম ও তার ভাই পলাশকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
