মাগুরায় কাত্যায়নী পূজা উপলক্ষে মেলা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:৩০

মাগুরা প্রতিনিধি

শুক্রবার মাগুরায় কাত্যায়নী পূজার মহা নবমী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলায় আয়োজন করা হয়েছে মেলা।

এ বছর শহরের নতুন বাজার স্মৃতি সংঘ, জামরুলতলা, দড়ি মাগুরা  বটতলা, নিজনান্দুয়ালী কালী বটতলা, বাটিকাডাংগা, সাতদোহা পাড়া, তাঁতি পাড়া, পারনান্দুয়ালী, কালীনগর, আড়পাড়াসহ জেলায় ৭৬টি মণ্ডপে পূজা অনুঠিত হচ্ছে। কাত্যায়নী পূজা হিন্দু সম্প্রদায়ের হলেও সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। সর্বত্র উত্সব আনন্দ চলছে। এদিকে মেলায় নানা ধরনের পণ্য ও শীতবস্ত্র উঠেছে। আগামীকাল রবিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।