সুনামগঞ্জে সন্ত্রাস :বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৫৪

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি উত্পল বিশ্বাস, সাইফ উদ্দিন বাবু, রাকিব হোসেন, তিলোত্তমা শিকদার, আনন্দ সাহা পার্থ, নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তাপস, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান প্রমুখ।