অবিভক্ত বাংলার এমএলএ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসিত ‘সবুজ বাংলা’ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, নির্যাতিত ভাষাসৈনিক নারায়ণগঞ্জের খান সাহেব এম ওসমান আলীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার তার নিজস্ব বাসভবন নারায়ণগঞ্জের ‘বাইতুল আমান’ চাষাড়ায় এবং তার প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া উচ্চবিদ্যালয় দাউদকান্দি, কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। বাদ জুমা উক্ত মাহফিলে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মাদুর রসুলুল্লাহ্ (স.) দিনে মারকাদ এতিমখানা এবং মিরপুর নুরে মদিনা আজমেরি দরবার শরিফ এতিমখানায় কোরআন শরিফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
