চট্টগ্রামে স্কোয়াশ টুর্নামেন্ট শুরু

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২২:০০

মুজিব জন্মশতবর্ষ ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশ টুর্নামেন্টের শেষ পর্ব উত্সবমুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চিটাগাং ক্লাব লিমিটেডের সুইমিংপুল চত্বরে সংগঠনের চেয়ারম্যান নাদের খান টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মীর্জা সালমান ইস্পাহানি। স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে, চিটাগাং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় ৩৩ নারী খেলোয়াড়সহ ১২৩ জন অংশগ্রহণ করছে। রবিবার ফাইনাল।