উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে আজ। উয়েফার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের নায়নে বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে এই ড্র। কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করতে যাওয়া আটটি দলের মধ্যে সর্বোচ্চ তিনটি ইংল্যান্ডের (লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি); দুইটি জার্মানির (বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড); আর স্পেন (রিয়াল মাদ্রিদ), ফ্রান্স (পিএসজি) ও পর্তুগাল (পোর্তো) থেকে থাকছে একটি করে দল। এবছরের শেষ আটে নেই ইতালির কোনো দল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৬-৭ এপ্রিল ও দ্বিতীয় লেগ ১৩-১৪ এপ্রিল। কোয়ার্টারের সম্ভাব্য বিজয়ীদের ব্র্যাকেটে রেখে সেমিফাইনালের লাইনাপও আঁকা হবে সাথে সাথেই। যে কারণে সেমির জন্য আলাদা কোনো ড্র অনুষ্ঠিত হবে না।
