ঈশ্বরদীতে পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

পাবনার ঈশ্বরদীতে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলিসহ চমন হোসেন (২৭) নামে একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাঁশবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চমন হোসেন ওই এলাকার আতিয়ার রহমান (চুরিওয়ালা আতিয়ার) ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ‘সন্দেহভাজন একজন বাঁশবাগানে ঘোরাঘুরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চমনের শরীরে তল্লাশি চালায়। এ সময় তার কোমরে রাখা পিস্তল ও গুলি পাওয়া গেলে তাকে আটক করা হয়।

আরো পড়ুন: স্বামীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে অফিস করলেন স্ত্রী

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী জানান, ‘গ্রেফতারকৃহ চমনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ প্রায় ৬/৭ টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ইত্তেফাক/বিএএফ