গুজরাটে সর্দার বল্লভভাই পাটেলের মূর্তি নির্মাণের ফলে নিজস্ব আবাসস্থল হারাচ্ছে প্রায় ৪৫০ বিপন্ন প্রজাতির কুমির। প্রদেশের নর্মদা নদীবক্ষের সাধু বেট-রে ওপর নির্মিত মূর্তি, সেখানে পৌছানোর জন্য নির্মিত ৩২০ মিটার দৈর্ঘ্যের ব্রীজ ও অন্যান্য পরিকল্পনার জন্য ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক ডজন কুমিরকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্ট্যাচু কমপ্লেক্সকে পর্যটকস্থল হিসেবে গড়ে তোলার জন্য সি-প্লেনের ব্যবস্থাও করা হবে। সর্দার সরোবর ড্যামের ৩ নম্বর ডাইকের কাছেই গড়ে তোলা হবে সি-প্লেনের জেটি। তবে এই জলাশয় একটি বিপন্ন প্রজাতির কুমিরের আবাস্থল। এখানে প্রায় ৪৫৮টি কুমির রয়েছে। প্রকল্পের স্বার্থে তাদের এখান থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের অন্যত্র। লোহার খাঁচায় পুরে ট্রাকে করে বাসা বদল করানো হচ্ছে এই বিপন্ন প্রজাতির কুমিরগুলোকে। এদের মধ্যে সব থেকে বড় আকারের কুমিরগুলো দৈর্ঘ্যে প্রায় ৩ মিটার।
আরও পড়ুন: গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল
পর্যটনস্থল হিসেবে ঘোষণা করায় কুমিরের আবাসস্থল পরিবর্তনের সমালোচনা করেন ‘স্যাঙ্কচুয়ারি এশিয়া’ নামে এক বন্যপ্রাণ সংক্রান্ত পত্রিকার সম্পাদক, বিট্টু সহগল। এই বিষয়ে প্রায় একই মন্তব্য করেন রাজ্য বন্যপ্রাণ দফতরের সদস্য, প্রিয়ব্রত গাদভিও। তিনি বলেন, 'এই স্থানান্তকরণ বৈজ্ঞানিক উপায়ে হওয়া উচিত ছিল'।
ইত্তেফাক/জেডএইচডি
