‘ভুয়া খবর ছেপেছি, মাফ করে দিন’, মেলানিয়াকে টেলিগ্রাফ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:৪১

মিথ্যা খবর প্রকাশের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ। একই সঙ্গে মেলানিয়াকে ক্ষতিপূরণ দেয়ারও ব্যাপারেও একমত হয়েছে পত্রিকাটি।

শনিবার টেলিগ্রাফে ‘ম্যালানিয়া ট্রাম্প-একটি ক্ষমা প্রার্থনা’ শিরোনামে প্রকাশিত বিবৃতে বলা হয়, পত্রিকার ম্যাগাজিনে ‘মেলানিয়া রহস্য’ নামক আর্টিকেলটিতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিলো।

মেলানিয়া ট্রাম্পকে নিয়ে প্রকাশিত আগের আর্টিকেলটিতে বলা হয়, মডেলিং ক্যারিয়ারের ধস নামার পর ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন মেলানিয়া। এবং নির্বাচনের আগের রাতে কেঁদেছিলেন তিনি।

আরও পড়ুনঃ শ্রীপুরে স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীসহ আটক ২

উপরোক্ত তথ্য প্রকাশ করা ঠিক হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করেছে টেলিগ্রাফ। তাই দেয়া হবে ক্ষতিপূরণ।

‘মেলানিয়া রহস্য’ প্রবন্ধে আরও দাবি করা হয়েছিলো, মেলানিয়ার পরিবার নিউইয়র্কের ট্রাম্পের ভবনে বসবাস করতেন। এটিও ভুল তথ্য বলে স্বীকার করে নিয়েছে টেলিগ্রাফ।

বিবৃতিতে বলা হয়, ‘মেলানিয়া সম্পূর্ণ নিজের চেষ্টা পেশাদার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হন।’

ইত্তেফাক/টিএস