ভ্রমণের সুযোগ সহজ করছে ইইউ

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:২১

আন্তর্জাতিক ভ্রমণকে উত্সাহিত করতে উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথভাবে টিকা গ্রহণ সত্যায়নে নাগরিকদের জন্য ডিজিটাল ভ্রমণ সনদ (ভ্যাকসিন পাসপোর্ট) দেওয়া হবে। এতে ইইউভুক্ত দেশগুলোয় নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ হয়ে উঠবে। এ সনদের মাধ্যমে ইইউতে ভ্রমণকারী নাগরিকদের কোভিড-১৯-এর টিকা গ্রহণ নিশ্চিত করা, যাদের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে তাদের চিহ্নিত করা এবং যারা করোনা থেকে সেরে উঠেছেন, তাদের যথাযথ তথ্য থাকবে।

—নাঈমা সুলতানা