বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল কালচারাল কো-অর্ডিনেশন সেলের আয়োজনে এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় ভারতীয় নৃত্যশিল্পী মমতা শংকরের নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ বিকেল ৩টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে কর্মশালাটি শুরু হয়।
উদয় শংকরের নৃত্যধারা নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন নৃত্য দলের ৯৫ জন শিল্পী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা মিমি। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জী, মমতা শংকরের পতি চন্দ্র দয় ঘোষ ও ছেলে রাতুল শংকর ঘোষ। কর্মশালায় মমতা শংকরকে সহযোগিতা করে ভারত থেকে আগত ১৯ জনের একটি নৃত্য দল। কর্মশালাটি সমন্বয় করেছেন একাডেমির কালচারাল অফিসার সাহিদা বেগম।
