বরেণ্য শিল্পীদের কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:২৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য দশ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিত্, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফিক তুহিন, এলিটা করিম, কিশোর দাস, সোমনুর মনির কোনাল ও রেহান রাসুল। গানটি দেশের বীর মুক্তিযোদ্ধাদের উত্সর্গ করা হয়েছে। আজব কারখানার ব্যানারে গানটির সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী।  এ আয়োজন প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একটি স্মরণীয় কাজ করবার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে থেকেই রবি ঠাকুরের এই অসাধারণ দেশের গানটিকে বেছে নেওয়া। চেষ্টা করেছি কথা-সুর অবিকল রেখে নতুন সংগীতায়োজন করার। আমার এই স্বপ্নের আয়োজনে সামিল হওয়া সকল শিল্পীর প্রতি কৃতজ্ঞ আমি।’

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে উপলক্ষে ২৪ মার্চ আজব রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।